MyQuranStudy
Choose a passage Reading and display options
Study settings
Study tools Your Qur’an study workspace

Hover over a word for its meaning. Click a word or ayah number for more tools.

তারা কি বিষয়ে একে অপরকে জিজ্ঞাসা করছে?

মহা খবরটি সম্পর্কে,

যে সম্পর্কে তারা তাতে মতানৈক্য করে।

মোটেই না! শীঘ্রই তারা জানতে পারবে,

তারপর (আবার বলছি) - মোটেই না! শীঘ্রই তারা জানতে পারবে।

আমরা কি পৃথিবীটাকে একটি আরামের জায়গা-রূপে তৈরি করিনি?

এবং পর্বতমালাকে পেরেক হিসাবে?

এবং আমরা তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি;

এবং আমরা তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী হিসাবে;

এবং আমরা বানিয়েছি রাতকে একটি আবরণ (হিসাবে);

এবং আমরা বানিয়েছি দিনকে জীবিকা অর্জন (হিসাবে);

এবং আমরা নির্মান করেছি তোমাদের উপর সাত শক্তিশালী (আকাশ);

এবং আমরা তৈরি করেছি একটি উজ্জ্বল প্রদীপ;

এবং আমরা বৃষ্টি মেঘ থেকে ঢেলেছি প্রচুর পরিমাণে পানি -

যার দ্বারা আমরা উৎপন্ন করেছি শস্য এবং গাছপালা;

এবং পাতাঘন বাগান।

নিশ্চয় শেষবিচারের দিন নির্ধারিত হয়ে গেছে।

সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা আসবে দলে দলে।

আকাশ খোলা হবে; তাতে (এটা) বহু দরজা-বিশিষ্ট হয়ে যাবে।

এবং পর্বতমালা স্থানান্তরিত হবে, হয়ে যাবে মরীচিকা।