**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(51:1) কসম ঝঞ্ঝাবায়ুর। (51:2) অতঃপর বোঝা বহনকারী মেঘের। (51:3) অতঃপর মৃদু চলমান জলযানের, (51:4) অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের, (51:5) তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য। (51:6) ইনসাফ অবশ্যম্ভাবী। (51:7) পথবিশিষ্ট আকাশের কসম, (51:8) তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ। (51:9) যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়, (51:10) অনুমানকারীরা ধ্বংস হোক, (51:11) যারা উদাসীন, ভ্রান্ত। (51:12) তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে? (51:13) যেদিন তারা অগ্নিতে পতিত হবে, (51:14) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল। (51:15) খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে। (51:16) এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ, (51:17) তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত, (51:18) রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত, (51:19) এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল। (51:20) বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,