**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(67:1) আশীর্বাদিত তিনি যাঁর হাতে (আছে) রাজত্ব; আর তিনি সব-কিছু জিনিসের উপর সর্বশক্তিমান। (67:2) যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন - তোমাদের মধ্যে কে কাজের ব্যাপার (`আমলে) সবথেকে ভাল, আর তিনি মহাশক্তিশালী মহা-ক্ষমাশীল। (67:3) যিনি সৃষ্টি করেছেন সাত আসমান স্তরে স্তরে। তুমি দেখতে পাবে না - পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য। তাই ফেরাও দৃষ্টি, তুমি কি দেখতে পাও কোনো ভুল-ক্রটি? (67:4) অতঃপর, আবার দৃষ্টি ফেরাও দ্বিতীয় বার; তোমার কাছে (তোমার) দৃষ্টি নম্র-ভাবে ফিরে আসবে, ক্লান্ত হয়ে। (67:5) আর আমরা অবশ্যই সুন্দর করেছি নিকটতম আকাশ, প্রদীপ দিয়ে; এবং আমরা তাদেরকে করেছি, শয়তানদের জন্য মিসাইল হিসাবে, এবং আমরা প্রস্তুত করেছি তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি। (67:6) এবং যারা অবিশ্বাস করে তাদের পালনকর্তার প্রতি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, এবং (সেটা) নিকৃষ্ট গন্তব্যস্থান। (67:7) যখন তারা নিক্ষিপ্ত হবে তাতে (জাহান্নামে), তারা শুনবে এটা থেকে (ভয়ঙ্কর গর্জনে) শ্বাসগ্রহণ, যখন এটি (আগুনে) সিদ্ধ হবে। (67:8) (মনে হবে) এটা যেন ক্রোধে ফেটে যাচ্ছে; যখনই তাতে (জাহান্নামে) ফেলা হবে একটি দলকে, তাদেরকে জিজ্ঞেস করবে তার রক্ষীরা "তোমাদের কাছে আসে নি কি কোনো সতর্ককারী?" (67:9) তারা বলবে, "হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে এসেছিল এক সতর্ককারী, কিন্তু আমরা অস্বীকার করেছিলাম আর বলেছিলাম, "আল্লাহ কোনো কিছু নাযিল করেন নি। তুমি এক বিরাট ভুল-ভ্রান্তিতে থাকা ব্যতীত আর কিছু নও।" (67:10) তারা বলবে, "যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের সাথীদের মধ্যে হতাম না।" (67:11) তারপর তারা স্বীকার করবে তাদের পাপ, তাই দূরে থাকুক জ্বলন্ত আগুনের সাথীরা। (67:12) নিশ্চয় যারা (গোপনে) ভয় করে তাদের অদেখা পালনকর্তাকে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং একটি বিরাট পুরস্কার। (67:13) তাই তোমাদের কথাবার্তা গোপন করো অথবা এটি প্রকাশ্যে বলো - নিশ্চয় তিনি সব জানেন, কি আছে (তোমাদের) অন্তরে। (67:14) যিনি তৈরি করেছেন তিনি কি জানেন না, যখন তিনি অত্যন্ত সূক্ষ্ম, সর্ব-জ্ঞাত? (67:15) তিনি ঐ জন (যিনি) বানিয়েছেন তোমাদের জন্য পৃথিবীটাকে (তোমাদের) নিয়ন্ত্রণে - তাই হেঁটে চলো এর দিগদিগন্ততে আর খাও তাঁর রিযিক থেকে এবং তাঁরই কাছে হবে (তোমাদের) পুনরুজ্জীবন। (67:16) তোমরা কি নিরাপদ বোধ করো (তাঁর থেকে) যিনি আছেন আকাশে, যে তিনি পৃথিবী দিয়ে তোমাদেরকে গ্রাস করাবেন না, যখন এটা আন্দোলিত হবে? (67:17) অথবা তোমরা কি নিরাপদ বোধ করো (তাঁর থেকে) যিনি আছেন আকাশ, যে তিনি তোমাদের উপর একটি পাথরের ঝড় পাঠাবেন না? তখন তোমরা জানতে পারবে কেমন (ছিল) আমার সতর্কবাণী? (67:18) এবং নিশ্চয় অস্বীকার করেছে, যারা তাদের আগে ছিল এবং কেমন ছিল আমার তিরস্কার! (67:19) এবং তারা কি দেখে না, তাদের উপরে পাখিদের - পাখনা ছড়িয়ে এবং গুঁটিয়ে? কেউ তাদের ধরে রাখে না, পরম করুণাময় (আল্লাহ) ছাড়া। নিশ্চয় তিনি সবকিছু জিনিসের উপর দৃষ্টিদাতা। (67:20) পরম করুণাময় ছাড়া কে সে একটি সেনাবাহিনী, যে আছে তোমাদেরকে সাহায্য করার জন্য? অবিশ্বাসীরা বিভ্রান্তি ছাড়া আর কিছুতে নেই।