**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(68:1) নূন। শপথ কলমের এবং যা তারা লেখে। (68:2) তুমি তোমার পালনকর্তার অনুগ্রহে, একটি পাগল নও। (68:3) এবং নিশ্চয় (আর) অবশ্যই, তোমার জন্য একটি পুরস্কার যার নাই শেষ [সীমা]। (68:4) এবং নিশ্চয় তুমি প্রকৃতপক্ষে একটি বিরাট নৈতিক চরিত্রের অধিকারী। (68:5) সুতরাং তুমি শীঘ্রই দেখবে এবং তারাও দেখবে -- (68:6) তোমাদের মধ্যে কে [একটি শয়তান দ্বারা] নিপীড়িত। (68:7) নিশ্চয় তোমার পালনকর্তা সর্বাধিক মহাজ্ঞানী - তার সম্পর্কে যে তাঁর পথ থেকে পথভ্রষ্ট হয়েছে, আর তিনি সর্বাধিক মহাজ্ঞানী তাদের সম্পর্কেও যারা সৎপথে চলে। (68:8) তাই অস্বীকারকারীদের মেনে চলো না। (68:9) তারা চায় যে যদি তুমি সমঝোতা করো, তাহলে তারা সমঝোতা করবে। (68:10) এবং মেনে চলো না প্রত্যেক মূল্যহীন, অভ্যাসগত শপথকারীকে - (68:11) পরনিন্দাকারী, দূষিত পরচর্চার সঙ্গে ঘুরে-বেড়ানো মানুষকে; (68:12) যে ভালোকাজে বাধা দেয়, সীমালংঘনকারী পাপিষ্ঠ; (68:13) নিষ্ঠূর, তার পরে একদম অকাজের - (68:14) কারণ সে হলো ধনসম্পদের এবং সন্তানসন্ততির অধিকারী। (68:15) যখন তার প্রতি আমাদের আয়াতগুলো পাঠ করা হয়, তখন সে বলে: "পুরাকালের গালগল্প।" (68:16) আমরা তাকে ছাপ দেব, উঁচু নাকের উপর। (68:17) অবশ্যই, আমরা তাদেরকে পরীক্ষা করেছি, যেমন করে আমরা পরীক্ষা করেছি বাগানের সাথীদের - যখন তারা শপথ করেছিল যে অবশ্যই সকালে তারা তার ফল কাটবে; (68:18) এবং কোনো ব্যতিক্রম না দিয়ে। (68:19) তাই এর উপর এল একটি বিপদ, তোমার পালনকর্তার থেকে, যখন তারা ঘুমন্ত ছিল। (68:20) সুতরাং এটা হয়ে গেল নিষ্ফলা জমির মতো।