**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(69:1) সুনিশ্চিত প্রকৃত সত্য! (69:2) কি সেই সুনিশ্চিত প্রকৃত সত্য? (69:3) এবং কী তোমাকে জানাবে, কি (সেই) সুনিশ্চিত প্রকৃত সত্য? (69:4) থামুদ এবং আদ অস্বীকার করেছে আঘাতকারী চরম দুর্দশাকে। (69:5) সুতরাং সামুদের খেত্রে - তাদেরকে ধ্বংস করা হয়েছে চরম মাত্রার (বিস্ফোরণের) দ্বারা। (69:6) আর আদের খেত্রে - তাদেরকে ধ্বংস করা হয়েছে একটি হিংস্র [প্রচন্ড] তীক্ষ্ন গর্জনের ঝড়ের দ্বারা। (69:7) যা তিনি আরোপ করেছিলেন তাদের উপর অবিরতভাবে সাত রাত্রি এবং আট দিন; তাই তুমি দেখতে পাবে মানুষদের তাতে পড়ে আছে - খেজুর গাছের ফাঁপা গুঁড়ির মতো । (69:8) তারপর তুমি কি দেখতে পাও তাদের কোনো অস্তিত্ব? (69:9) এবং ফেরাউন, আর যারা তার আগে এসেছিল, আর পাপ দিয়ে উল্টে যাওয়া শহরগুলো। (69:10) তারা অমান্য করলো তাদের পালনকর্তার রসূলকে, তাই তিনি তাদেরকে পাকড়াও করলেন একটি কঠিন পাকড়াও-এর সঙ্গে। (69:11) নিশ্চয়, যখন পানি প্লাবিত হলো, তখন আমরা তোমাদেরকে বহন করলাম পালতোলা জাহাজেতে। (69:12) যাতে আমরা তোমাদের জন্য, এটাকে করতে পারি একটি স্মরণীয় বার্তা; এবং একটি সচেতন কান এটাতে সচেতন হবে। (69:13) তারপর যখন শিংগায় একটি প্রবল ফুঁ দেওয়া হবে; (69:14) এবং পৃথিবীকে আর পর্বতমালাকে তুলে নেওয়া হবে এবং একটি একক পেষণের সঙ্গে গুঁড়ো গুঁড়ো করা হবে - (69:15) তারপর সেই দিন ঘটবে সংঘটন [কেয়ামত]। (69:16) এবং আকাশ বিভক্ত হবে, কারণ সেদিন এটা হবে ভঙ্গুর; (69:17) এবং ফেরেশতারা থাকবে তার কিনারায় এবং তারা তোমার পালনকর্তার আরশকে [সিংহাসন] বহন করবে তাদের উপরে - সেদিন আট [আট জন]। (69:18) সেদিন তোমাদেরকে প্রদর্শিত করা হবে, তোমাদের মধ্যে কোনো গোপন বিষয় লুকানো থাকবে না । (69:19) সুতরাং (তার) খেত্রে, যে ব্যক্তিকে তার হিসাবের পুস্তক তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, "এখানে, পড়ো আমার রেকর্ড [পুস্তক]! (69:20) প্রকৃতপক্ষে, আমি নিশ্চিত ছিলাম যে আমার হিসাবের সঙ্গে আমার দেখা হবে।"