**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(70:1) এক প্রশ্নকারী প্রশ্ন করলো একটি শাস্তি সম্পর্কে, যেটা অবশ্যই ঘটবে। (70:2) কাফেরদের জন্য; নাই তার জন্য কোনো প্রতিরোধকারী -- (70:3) আল্লাহ থেকে, যিনি ঊর্ধ্বগমন পথের মালিক। (70:4) ফেরেশতারা এবং রূহ তাঁর প্রতি উর্ধ্বগামী হবে এমন এক দিনে, যার পরিমাপ হলো পঞ্চাশ হাজার বছর। (70:5) সুতরাং ধৈর্য ধরো, একটি উত্তম ধৈর্য। (70:6) নিশ্চয় তারা একে দেখে [মনে কর] বহু দূরে। (70:7) কিন্তু আমরা তা দেখি নিকটে। (70:8) সেদিন হবে আকাশ গলিত তামার মত; (70:9) এবং পর্বতমালা হবে উলের মত; (70:10) এবং বন্ধু বন্ধুর সন্বন্ধে জিজ্ঞাসা করবে না [খবর নেবে না] - (70:11) তারা একে অপরকে দেখতে পাবে। অপরাধী ব্যক্তি চাইবে, যদি সে সেদিন শাস্তি থেকে মুক্তি পায় তার সন্তানদের বিনিময়ে; (70:12) এবং তার পত্নী এবং তার ভাই, (70:13) আর তার নিকটতম আত্মীয়ের যারা তাকে আশ্রয় দিত, (70:14) এবং যে কেউ পৃথিবীতে আছে সবাই, তারপর (যেন) তাকে বাঁচাতে পারে। (70:15) কখনই না! প্রকৃতপক্ষে এটা নিশ্চয় (জাহান্নামের) একটি শিখা, (70:16) মাথার চামড়া তুলে দিবে। (70:17) এটা [জাহান্নাম] ডাকবে তাকে, যে ব্যক্তি তার পিঠ দেখিয়ে বিমুখ হয়ে চলে গিয়েছিল; (70:18) এবং [সম্পদ] জমা করেছিল এবং আগলিয়ে রেখেছিল। (70:19) নিশ্চয়ই মানুষকে তৈরি করা হয়েছে উদ্বিগ্ন-রূপে। (70:20) যখন তাকে স্পর্শ করে মন্দ, (সে হয়) দুর্দশাগ্রস্ত;