**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(72:1) বলো: "আমার কাছে নাযিল করা হয়েছে এটা, যে জিনদের একটি দল শুনলো এবং তারা বললো, `আমরা নিশ্চয় একটি আশ্চর্যজনক কুরআন শুনেছি- (72:2) এটা পথ প্রদর্শন করে সঠিক পথের দিকে, তাই আমরা এটাতে বিশ্বাস করি এবং আমরা কখনও কাউকে আমাদের পালনকর্তার সাথে শরীক করব না। (72:3) আর তিনি - সবার উচ্চে হোক আমাদের পালনকর্তার মহিমা, তিনি গ্রহণ করেন নি কোনো স্ত্রী এবং না কোনো সন্তান। (72:4) এবং এটা যে, আমাদের মধ্যে নির্বোধ-জন বলতো, আল্লাহর বিরুদ্ধে অত্যধিক ভিত্তিহীন কথা (মিথ্যা)। (72:5) এবং এই যে, আমরা ভেবেছিলাম যে মানুষ এবং জিন কখনো বলবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো মিথ্যা। (72:6) আর মানবজাতির মধ্যে থেকে (অনেক) লোক আশ্রয় নিত জিনজাতির মধ্যে থেকে কিছু লোকের কাছে - তাই তারা তাদেরকে বৃদ্ধি করে বোঝা হিসাবে। (72:7) এবং যে তারা ভেবেছিল যেমন তোমরা ভেবেছিলে, যে আল্লাহ কখনো কাউকেও পুনরুত্থিত করবেন না (নবী হিসাবে)। (72:8) এবং আমরা আসমান স্পর্শ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম এটা ভরে আছে কঠোর পাহারাদারে এবং অগ্নিশিখায়। (72:9) এবং আমরা সেখানে (উপযুক্ত) অবস্থানে বসতাম, গুনবার জন্য; কিন্তু এখন যে শুনতে চাইবে সে দেখতে পাবে তার জন্য অগ্নিশিখা অপেক্ষা করছে। (72:10) এবং যে আমরা জানি না, পৃথিবীতে যারা আছে তাদের সম্পর্কে অমঙ্গল কামনা করা হচ্ছে, অথবা তাদের জন্য তাদের পালনকর্তা ইচ্ছা করেন একটি সঠিক পথ। (72:11) এবং যে, আমাদের মধ্যে (আছে) সৎকর্মশীল এবং আমাদের মধ্যে (আছে) সেটা ছাড়াও, আমরা ছিলাম বিভিন্ন পথের [পন্থার]। (72:12) এবং যে, আমরা নিশ্চিত ছিলাম, যে পৃথিবীতে আমরা কখনও আল্লাহকে ব্যর্থতা করতে পারবো না এবং পলায়ন করে কখনও আমরা তাঁকে এড়াতে পারবো না। (72:13) এবং যে, আমরা যখন শুনলাম হেদায়েতের বাণী আমরা বিশ্বাস করলাম তাতে। এবং যে কেহ বিশ্বাস করে তার পালনকর্তাকে - তখন সে ভয় করবে না কোনো ক্ষতি, আর না কোনো লাঞ্ছনা [বোঝা]। (72:14) এবং যে, আমাদের মধ্যে আছে মুসলিম এবং আমাদের মধ্যে আছে অন্যায়কারী। তাই যে কেহ আত্মসমর্পণ করেছে [মুসলিম হয়েছে], তাহলে তারাই বেছে নিয়েছে সঠিক পথ। (72:15) আর অন্যায়কারীদের খেত্রে - তারা হবে জাহান্নামের জন্য জ্বালানি।` (72:16) এবং যদি তারা কায়েম থাকত (সত্য)পথের উপর, নিশ্চয় আমরা তাদের পান করতে দিতাম প্রচুর পরিমানে পানি। (72:17) যাতে আমরা তাদেরকে পরীক্ষা করতে পারি তার দ্বারা। এবং যে কেহ মুখ ফিরিয়ে নেয় তার পালনকর্তার অনুস্মারক [কুরআন] থেকে, তিনি তাকে প্রবেশ করাবেন একটি কঠোর শাস্তিতে। (72:18) আর যে, মসজিদসমূহ হচ্ছে আল্লাহর জন্য, তাই ডেকো না আল্লাহর সাথে কাউকেও। (72:19) আর এটা যে, যখন আল্লাহর বান্দা তাঁকে ডাকার জন্যে দাঁড়িয়ে পড়লো, তারা (জিনেরা) তার চারদিকে একটি ঘন ভিড়ের মতো হয়ে গেলো। (72:20) বলো: "আমি শুধু আমার পালনকর্তাকে ডাকি, এবং আমি তাঁর সাথে কাউকেও শরীক করি না।"