**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(73:1) হে বস্ত্রে জড়ানো (মানুষ)! (73:2) দাঁড়াও (নামাযে) রাতে শুধু একটু (সময়) ছাড়া। (73:3) তার অর্ধেক অথবা তার থেকে একটু কম। (73:4) অথবা যোগ করো তাতে (কিছু সময়), আর আবৃত্তি করো কুর`আন, ভালো রকম আবৃত্তির সঙ্গে। (73:5) নিশ্চয় আমরা তোমার উপর একটি ভারী বাণী চাপিয়ে দেবো। (73:6) নিশ্চয়ই রাতে উঠা খুব প্রবল এবং সবচেয়ে বেশী কার্যকর আর বেশী উপযুক্ত, শব্দের [আবৃত্তির] জন্য। (73:7) নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। (73:8) এবং স্মরণ করো তোমার পালনকর্তার নামের এবং তাঁর প্রতি একাগ্রচিত্তে নিজেকে উৎসর্গ করো। (73:9) (তিনি) পালনকর্তা পূর্বের এবং পশ্চিমের, তিনি ছাড়া আর কোন দেবতা [উপাস্য] নেই - তাই তাঁকে নাও অভিভাবক হিসাবে। (73:10) এবং তারা যা বলে তার উপর ধৈর্য ধরো এবং তাদের এড়িয়ে চলো একটি উত্তম এড়ানো দিয়ে। (73:11) এবং আরাম আর স্বাচ্ছন্দের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দাও এবং তাদেরকে অবকাশ দাও একটু। (73:12) নিশ্চয়ই আমাদের কাছে আছে শিকল এবং জ্বলন্ত আগুন। (73:13) এবং শ্বাসরোধকারী খাদ্য এবং একটি বেদনাদায়ক শাস্তি। (73:14) সেদিন কম্পিত হবে পৃথিবী আর পর্বতমালা; এবং পর্বতমালা হয়ে বহমান বালির গাদা। (73:15) নিশ্চয় আমরা পাঠিয়েছি তোমাদের কাছে একটি রসূল, তোমাদের উপর সাক্ষী হিসাবে, যেমন আমরা পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে একটি রসূল। (73:16) কিন্তু ফেরাউন অমান্য করলো রসূলকে, তাই আমরা তাকে পাকড়াও করলাম - একটি ধ্বংসকারী পাকড়াও-এর সঙ্গে। (73:17) অতএব, কিভাবে তোমরা নিজেদের রক্ষা করবে যদি তোমরা অবিশ্বাস করো একটি দিনে, যেটা শিশুদের চুল সাদা করে দেবে (সেই দিনের ভয়াবহতায়)? (73:18) আকাশ ভেঙে চূর্ণ হবে তাতে; তাঁর প্রতিশ্রুতি নিঃসন্দেহে বাস্তবায়িত হবে। (73:19) নিশ্চয়ই এটা একটি অনুস্মারক (উপদেশবানী); তাই যে কেহ ইচ্ছা করবে, সে ধরুক তার পালনকর্তার দিকে একটি পথ (হিদায়ার পথ)। (73:20) নিশ্চয়ই তোমার পালনকর্তা জানেন যে তুমি দাঁড়াও (নামাযে) দুই তৃতীয়াংশ রাত্রির একটু কম অথবা তার অর্ধেক অথবা তার এক-তৃতীয়াংশ এবং তোমার সাথীদের একটি দলও (তাই করে)। আর আল্লাহ নির্ধারণ করেছেন রাত আর দিনকে। তিনি জানেন যে তোমরা এর হিসাবে পারবে না; তাই তিনি তোমাদের দিকে ফিরেছেন (দয়াময় হয়ে); তাই কুরআন থেকে যা সহজ তা আবৃত্তি করো। তিনি জানেন যে তোমাদের মধ্যে কেউ-কেউ থাকবে অসুস্থ এবং অন্যদের কেউ-কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য থাকবে পৃথিবী ভ্রমণে, এবং অন্যদের কেউ-কেউ আল্লাহর পথে যুদ্ধে যাবে -- তাই যা সহজ তার থেকে আবৃত্তি করো এবং নামায স্থাপন করো এবং যাকাত দাও এবং ঋণদান করো আল্লাহকে একটি উত্তম ঋণ। এবং তোমরা যা কিছু অগ্রে প্রেরণ করেছো তোমাদের নিজেদের সৎকাজের জন্য, তোমরা তা পাবে আল্লাহর কাছে। এটা হবে ভাল এবং বৃহত্তর পুরস্কার। এবং ক্ষমা প্রার্থনা কর আল্লাহর কাছে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।