**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(74:1) হে (কাপড়ে) আচ্ছাদিত! (74:2) দাঁড়াও এবং সতর্ক করো। (74:3) এবং তোমার পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করো। (74:4) এবং তোমার পোশাক - পবিত্র করো। (74:5) এবং অপবিত্রতা - এড়িয়ে চলো। (74:6) এবং অনুগ্রহ অর্পণ করো না [অর্থাৎ, অন্যকে কিছু দেবে না], বেশী পাবার আশায়। (74:7) এবং তোমার পালনকর্তার জন্য - ধৈর্য ধরো। (74:8) তারপর যখন শিংগায় ফুঁক দেওয়া হবে, (74:9) তখন সেটা সেইদিন, একটি কঠিন দিন, (74:10) কাফেরদের উপরে - সহজ নয়। (74:11) আমাকে একাই ছেড়ে দাও (তার সাথে), যাকে আমি সৃষ্টি করেছি। (74:12) এবং আমি বানিয়েছি তার জন্য, ব্যাপক ধনসম্পত্তি; (74:13) এবং সন্তানসন্ততি, [তার সাথে] অবস্থানকারী; (74:14) এবং আমি ছড়িয়ে দিয়েছি তার জন্য, সচ্ছলতা। (74:15) তারপর সে কামনা করে, যেন আমি আরো বাড়িয়ে দিই! (74:16) মোটেই না! নিশ্চয় সে হলো, আমাদের আয়াতসমূহে, একগুঁয়ে অমান্যকারী। (74:17) শীঘ্রই আমি তাকে ঢেকে দেব, কঠোর পরিশ্রমী শাস্তি দিয়ে। (74:18) নিশ্চয় সে চিন্তা করেছে এবং মেপে দেখেছে। (74:19) তাই সে ধ্বংস হোক - যেমন করে সে মেপে দেখেছে। (74:20) অতঃপর, সে ধ্বংস হোক - যেমন করে সে মেপে দেখেছে।