**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(75:1) না...। আমি শপথ করছি কেয়ামতের দিনের। (75:2) এবং না...। আমি শপথ করছি সেই আত্মার, যে নিজেকে ধিক্কার দেয়। (75:3) মানুষ কি মনে করে, যে আমরা কখনো তার হাড়গোড় জড়ো করবো না? (75:4) না! আমরা তার আঙুলগুলোর ডগা (পর্যন্ত) পুনরুদ্ধার করতে সক্ষম। (75:5) না, বরং! মানুষ তার আগে যা আছে (শরীয়তের সীমারেখা), তা ভেঙ্গে এগিয়ে যেতে চায়। (75:6) সে জিজ্ঞেস করলো "কখন কেয়ামতের দিনটা?" (75:7) কিন্তু যখন চমকে যাবে দৃষ্টি; (75:8) আর অন্ধকার হয়ে যাবে চাঁদ; (75:9) এবং যুক্ত করা হবে সূর্যকে আর চাঁদকে - (75:10) সেদিন মানুষ বলবে, "কোথায় পলায়নের জায়গা?" (75:11) মোটেই না! নাই (কোনো) আশ্রয়স্থল। (75:12) তোমাদের পালনকর্তার কাছেই সেদিন ঠাই হবে। (75:13) সেদিন মানুষকে সংবাদ দেওয়া হবে - কী সে অগ্রে প্রেরণ করেছে আর (কী) সে পশ্চাতে ছেড়ে এসেছে। (75:14) না, বরং! মানুষ নিজেরই বিরুদ্ধে একজন সাক্ষী হবে। (75:15) যদিও সে দেখায় তার অজুহাত। (75:16) এটা দিয়ে তোমার জিহবা দ্রুত গতিতে নাড়াচাড়া করো না, এটা তাড়াতাড়ি শেখার জন্যে। (75:17) নিশ্চয়ই (দায়িত্ব) আমাদের উপর - তার সংগ্রহ এবং তার আবৃত্তি। (75:18) তাই যখন আমরা এটা আবৃত্তি করি, তখন অনুসরণ করো তার আবৃত্তি। (75:19) অতঃপর নিশ্চয়ই আমাদের উপর (দায়িত্ব) তার ব্যাখ্যা করার। (75:20) কখনই না! কিন্তু তোমরা ভালবাস ক্ষণস্থায়ীকে [পার্থিব জীবনকে],