**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(76:1) মানুষের কাছে এসেছে কি, সময়রেখা থেকে একটি সময় (যখন) সে উল্লিখিত কিছুই ছিল না? (76:2) নিশ্চয় আমরা সৃষ্টি করেছি মানুষকে একটি শুক্রাণু-মিশ্রণ থেকে, যাতে আমরা তাকে পরীক্ষা করতে পারি; তাই আমরা তার জন্য বানিয়েছি শ্রবণশক্তি আর দৃষ্টিশক্তি। (76:3) নিশ্চয় আমরা তাকে চালিত করেছি পথে - হয়তো সে কৃতজ্ঞ হবে, নয়তো সে অকৃতজ্ঞ হবে। (76:4) নিশ্চয় আমরা প্রস্তুত করেছি, কাফেরদের জন্য, শিকল এবং হাতকড়া এবং জ্বলন্ত আগুন। (76:5) নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে পানপাত্র থেকে, তার মিশ্রণ হবে কাফুর [কর্পূর]। (76:6) একটি ঝরণা - এটা থেকে পান করবে আল্লাহর বান্দারা, তারা একে প্রবাহিত করবে প্রচুর পরিমাণে। (76:7) তারা পূর্ণ করে (তাদের) প্রতিজ্ঞা, আর ভয় করে একটি দিন - যার অনিষ্টতা হবে সুদূরপ্রসারী। (76:8) তারা খাদ্য খাওয়ায় মিসকিনদের এবং এতিমদের এবং বন্দীদের, যদিও (তারা নিজেরা) খাদ্য ভালবাসে - (76:9) (তারা বলে) "আমরা তোমাদেরকে আহার দিই শুধু আল্লাহর মুখের [সন্তুষ্টির] জন্য, তোমাদের কাছ থেকে আমরা চাই - না কোনো প্রতিদান এবং না কোনো ধন্যবাদ। (76:10) নিশ্চয় আমরা ভয় করি, আমাদের পালনকর্তার থেকে, একটি দিন - যেটা কঠোর আর কষ্টকর।" (76:11) তাই তাদেরকে রক্ষা করবেন আল্লাহ, সেই দিনের অনিষ্টতা থেকে, এবং তাদেরকে সাক্ষাৎ করাবেন দীপ্তি এবং সুখের (সাথে)। (76:12) এবং তিনি তাদেরকে পুরস্কার দেবেন - জান্নাত এবং রেশমী পোশাক; কারণ তারা সবর করেছিল। (76:13) (তারা) হেলান দিয়ে বসবে পালঙ্কের উপর। তারা তাতে দেখতে পাবে না (দগ্ধকরণ) সূর্য অথবা কনকনে ঠান্ডা। (76:14) এবং নিকটে তাদের উপর তার (গাছের) ছায়া এবং নিচে ঝুলবে তার থোকা-থোকা ফল, হাতের কাছে। (76:15) এবং তাদের মধ্যে রূপোর পাত্র পরিবেশন করা হবে এবং পানপাত্রগুলো হবে স্ফটিকের, (76:16) রূপোর স্ফটিক। তারা নির্ধারণ করবে তার পরিমাপ। (76:17) এবং তাদেরকে তাতে পান করানো হবে এক কাপ (পানীয়) - যানজাবীল মিশ্রিত। (76:18) তাতে আছে একটি ঝরণা, যার নাম `সালসাবীল`। (76:19) আর তাদের কাছে ঘোরাফেরা করবে চিরজীবী কিশোর বালকেরা। যখন তুমি দেখবে, তোমার মনে হবে তারা যেন ছড়ানো মুক্তো। (76:20) আর যখন তুমি দেখবে, তখন তুমি দেখতে পাবে নেয়ামত এবং একটি বিশাল রাজ্য।