**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:101) এবং কোন সহৃদয় বন্ধু ও নেই। (26:102) হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। (26:103) নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। (26:104) আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। (26:105) নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে। (26:106) যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? (26:107) আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক। (26:108) অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। (26:109) আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন। (26:110) অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। (26:111) তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা? (26:112) নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার? (26:113) তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে! (26:114) আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই। (26:115) আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। (26:116) তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে। (26:117) নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে। (26:118) অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন। (26:119) অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম। (26:120) এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।