**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:101) সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। (37:102) অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। (37:103) যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল। (37:104) তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম, (37:105) তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (37:106) নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। (37:107) আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু। (37:108) আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে, (37:109) ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক। (37:110) এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (37:111) সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। (37:112) আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী। (37:113) তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী। (37:114) আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি। (37:115) তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে। (37:116) আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী। (37:117) আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব। (37:118) এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম। (37:119) আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে, (37:120) মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।