**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:121) এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (37:122) তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম। (37:123) নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল। (37:124) যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ? (37:125) তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে। (37:126) যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা? (37:127) অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে। (37:128) কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়। (37:129) আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে, (37:130) ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক! (37:131) এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (37:132) সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত। (37:133) নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন। (37:134) যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম; (37:135) কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল। (37:136) অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম। (37:137) তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায় (37:138) এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না? (37:139) আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন। (37:140) যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।