**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:141) সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। (26:142) যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না? (26:143) আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। (26:144) অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। (26:145) আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন। (26:146) তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে? (26:147) উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ? (26:148) শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ? (26:149) তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ। (26:150) সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর। (26:151) এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না; (26:152) যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না; (26:153) তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন। (26:154) তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর। (26:155) সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের। (26:156) তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে। (26:157) তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল। (26:158) এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। (26:159) আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। (26:160) লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।