**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:141) অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন। (37:142) অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। (37:143) যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন, (37:144) তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত। (37:145) অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। (37:146) আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম। (37:147) এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। (37:148) তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম। (37:149) এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান। (37:150) না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি? (37:151) জেনো, তারা মনগড়া উক্তি করে যে, (37:152) আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী। (37:153) তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন? (37:154) তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত? (37:155) তোমরা কি অনুধাবন কর না? (37:156) না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে? (37:157) তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন। (37:158) তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে। (37:159) তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। (37:160) তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।