**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:161) অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর, (37:162) তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। (37:163) শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে। (37:164) আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান। (37:165) এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি। (37:166) এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। (37:167) তারা তো বলতঃ (37:168) যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত, (37:169) তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম। (37:170) বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে, (37:171) আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে, (37:172) অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়। (37:173) আর আমার বাহিনীই হয় বিজয়ী। (37:174) অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন। (37:175) এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। (37:176) আমার আযাব কি তারা দ্রুত কামনা করে? (37:177) অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ। (37:178) আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন। (37:179) এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। (37:180) পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।