**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:201) তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব। (26:202) অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না। (26:203) তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না? (26:204) তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে? (26:205) আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই, (26:206) অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে। (26:207) তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে? (26:208) আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল। (26:209) স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়। (26:210) এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি। (26:211) তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?451; রাখে না। (26:212) তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে। (26:213) অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন। (26:214) আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন। (26:215) এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন। (26:216) যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত। (26:217) আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর, (26:218) যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন, (26:219) এবং নামাযীদের সাথে উঠাবসা করেন। (26:220) নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।