**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(56:21) এবং রুচিমত পাখীর মাংস নিয়ে। (56:22) তথায় থাকবে আনতনয়না হুরগণ, (56:23) আবরণে রক্ষিত মোতির ন্যায়, (56:24) তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ। (56:25) তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না। (56:26) কিন্তু শুনবে সালাম আর সালাম। (56:27) যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান। (56:28) তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে। (56:29) এবং কাঁদি কাঁদি কলায়, (56:30) এবং দীর্ঘ ছায়ায়। (56:31) এবং প্রবাহিত পানিতে, (56:32) ও প্রচুর ফল-মূলে, (56:33) যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়, (56:34) আর থাকবে সমুন্নত শয্যায়। (56:35) আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি। (56:36) অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী। (56:37) কামিনী, সমবয়স্কা। (56:38) ডান দিকের লোকদের জন্যে। (56:39) তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। (56:40) এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।