**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(67:21) তিনি যদি তাঁর রিযেক বন্ধ করে দেন, তাহলে কে এইজন যে তোমাদের খাওয়াবে? বরং, তারা অহংকার আর অনিচ্ছায় অবিরত রয়েছে। (67:22) তাহলে কি, যে উপুড় হয়ে উল্টে তার মুখ দিয়ে চলে, সে ভালোভাবে চালিত; অথবা সে, যে সোজা হয়ে সঠিক পথে চলে? (67:23) বলো: "তিনি ঐ জন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য তৈরি করেছেন - তোমাদের শ্রবণশক্তি আর দৃষ্টিশক্তি আর অনুভূতি। তোমরা যা ধন্যবাদ দাও তা খুবই সামান্য।" (67:24) বলো: "তিনি ঐ জন যিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে এবং তাঁরই কাছে তোমাদের জড়ো করা হবে।" (67:25) তারা বলে, "কখন এই প্রতিজ্ঞা - যদি তোমরা সত্যবাদী হও?" (67:26) বলো: "তার জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে এবং আমি শুধু এক পরিষ্কার সতর্ককারী।" (67:27) কিন্তু যখন তারা এটা নিকটে দেখবে, তখন যারা কাফের তাদের মুখমন্ডল বেদনা-দায়ক হবে এবং এটা বলা হবে "এটাই সেটা যাকে তোমরা ডাকতে।" (67:28) বলো: "তোমরা কি ভেবে দেখেছ - আমাকে আর যারা আমার সঙ্গে আছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেন অথবা আমাদের উপর রহমত হন (সেটা অন্য ব্যাপার)! কিন্তু একটি বেদনাদায়ক শাস্তি থেকে কাফেরদেরকে কে রক্ষা করবে?" (67:29) বলো: "তিনি পরম করুণাময় (আল্লাহ); আমরা তাঁর প্রতি বিশ্বাস করি এবং তাঁর উপর আমরা ভরসা করি। তখন তোমরা জানবে কে সেইজন যে পরিষ্কার ভুল-ভ্রান্তিতে (আছে)।" (67:30) বলো: "তোমরা কি ভেবে দেখেছ - যদি তোমাদের পানি নিমজ্জিত হয়ে যায় [মাটির নিচে চলে যায়] তাহলে কে তোমাদের জন্য নিয়ে আসবে বহমান পানি?"