**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(68:21) এবং তারা সকালে একে অপরকে ডাকলো - (68:22) (এই বলে) যে, "যদি তোমরা ফল কাটতে চাও, তোমাদের খেত-খামারে যাও সকাল সকাল।" (68:23) তাই তারা নিচু স্বরে কথা বলতে বলতে বেরিয়ে পড়ল, (68:24) (এই বলে) যে, "এতে তোমাদের উপর আজ কোনো দরিদ্র ব্যক্তি ঢুকবে না।" (68:25) এবং তারা সকাল সকাল গেল, দৃঢ় সংকল্পের সাথে, (এই ভেবে যে তাদের আছে) শক্তি-ক্ষমতা (কিছু পাল্টানোর জন্য)। (68:26) কিন্তু যখন তারা এটা দেখল তারা বললো, "নিশ্চয় আমরা অবশ্যই ভুল পথে গেছি।" (68:27) "না, বরং! আমরা বঞ্চিত হয়েছি"। (68:28) তাদের মধ্যে সবচেয়ে মধ্যপন্থী বললো: "আমি কি তোমাদেরকে বলি নি, `তোমরা কেন (আল্লাহর) পবিত্রতা ঘোষণা করো না?`" (68:29) তারা বললো, `আমাদের পালনকর্তা হলেন পরম পবিত্র! নিশ্চয় আমরা অপরাধী ছিলাম।` (68:30) তারপর, তাদের কিছু লোক গেল অন্য লোকদের কাছে - একে অপরকে দোষারোপ করতে করতে। (68:31) তারা বললো, "হায়, ধিক্ আমাদের! নিশ্চয় আমরা ছিলাম সীমালংঘনকারী।" (68:32) "সম্ভবত আমাদের পালনকর্তা আমাদের জন্য তার থেকে ভালো জিনিসে বদলে দেবেন। নিশ্চয় আমরা আমাদের পালনকর্তার প্রতি আকাঙ্ক্ষাকারী।" (68:33) এমনই হলো শাস্তি (এই দুনিয়াতে) এবং নিশ্চয় পরকালের শাস্তি বিরাট বড় - যদি তারা জানতো। (68:34) নিশ্চয় ন্যায়নিষ্ঠদের জন্য তাদের পালনকর্তার কাছে আছে নেয়ামতের জান্নাত। (68:35) তাহলে কি আমরা মুসলিমদেরকে অপরাধীদের মতো বানাবো? (68:36) কি হলো [কি ব্যাপার] তোমাদের? তোমরা কিভাবে বিচার করো? (68:37) অথবা, তোমাদের কাছে কোনো বই (আছে), যা তোমরা পাঠ করো [এবং শেখো]? (68:38) নিশ্চয়ই, তোমাদের জন্য এটাতে আছে, যা তোমরা পছন্দ করো? (68:39) অথবা তোমাদের জন্য আছে কি, আমাদের কাছ থেকে কেয়ামতের দিন পর্যন্ত কোনো শপথ - যে তোমাদের জন্য হবে সেইসব যা তোমরা বিচার করো? (68:40) তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের মধ্যে কে এই বিষয়ের জন্য দায়ী?