**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(69:21) তাই সে হবে একটি আরামপ্রদ জীবনের মধ্যে - (69:22) উচ্চ জান্নাতে। (69:23) তার থোকা দেওয়া ফলগুলো থাকবে হাতের কাছে ঝুলন্ত। (69:24) "খাও আর পান করো সন্তুষ্টির সঙ্গে, তার জন্য যা তোমরা বিগত দিনগুলোয় আগে পাঠিয়েছ।" (69:25) আর (তার) খেত্রে, যে ব্যক্তিকে তার হিসাবের পুস্তক তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, "হায়! যদি আমাকে না দেওয়া হতো আমার রেকর্ড [পুস্তক]! (69:26) তাহলে আমি না জানতাম কি আমার হিসাব!" (69:27) "হায়! যদি এটাই [আমার মৃত্যুই] শেষ হতো। (69:28) "আমার জন্য আমার সম্পদ কাজে এল না। (69:29) "বরবাদ হলো আমার থেকে আমার কর্তৃত্ব।" (69:30) [এটা বলা হবে] "তাকে ধরো এবং তাকে হাতকড়া পড়িয়ে দাও, (69:31) "তারপর তাকে জাহান্নামে পুড়িয়ে সোজা করো।" (69:32) অতঃপর তাকে ঢোকাও [সেঁধিয়ে দাও] একটি শিকলে মধ্যে যার দৈর্ঘ্য সত্তর গজ।" (69:33) নিশ্চয় সে বিশ্বাসী ছিল না, সর্বাধিক মহান আল্লাহর প্রতি। (69:34) এবং সে গরীবদের খাওয়ানোর উপর কোনো উৎসাহ দেখাত না। (69:35) তাই আজ এখানে তার জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। (69:36) এবং নাই কোন খাদ্য, ঘায়ের পুজঁ ছাড়া। (69:37) পাপীরা ছাড়া আর কেউ এটা খাবে না। (69:38) কিন্তু না! আমি শপথ করছি - যা তোমরা দেখতে পাও তাতে; (69:39) এবং (শপথ করছি) - যা তোমরা দেখতে পাও না তাতেও - (69:40) নিশ্চয় (আর) অবশ্যই, এটা একটি সম্মানিত রসূলের বাণী।