**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(75:21) এবং ছেড়ে দাও [অবহেলা করো] পরকালকে। (75:22) (অনেক) মুখমন্ডল সেদিন দীপ্তিশীল হবে, (75:23) প্রতি তাদের পালনকর্তার তাকিয়ে থাকবে। (75:24) এবং (অনেক) মুখমন্ডল সেদিন বিকৃত হবে, (75:25) এই ভেবে, যে তাদেরকে কোমর-ভাঙ্গা করা হবে। (75:26) কখনই না! যখন এটা [প্রাণ] পৌঁছাবে গলার হাড়ে, (75:27) এবং এটা বলা হবে "কে? (কে হবে) আরোগ্যকারী?" (75:28) এবং সে মনে করবে যে এটা হলো বিদায়ের সময়। (75:29) এবং জড়িত হয়ে যাবে (এক) পা (অন্য) পায়ের ওপর। (75:30) সেদিন গমন হবে তোমার পালনকর্তার দিকে। (75:31) এবং না সে সত্য স্বীকার করেছে আর না নামায পড়েছে। (75:32) কিন্তু সে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। (75:33) তারপর সে গেছে তা পরিবারের কাছে - গর্ব করতে করতে। (75:34) তোমার জন্য ধিক্! এবং ধিক্! (75:35) তারপর (আবার), তোমার জন্য ধিক্! এবং ধিক্! (75:36) মানুষ কি ভাবে [মনে করে] যে তাকে ছেড়ে দেওয়া হবে অবহেলিত-ভাবে? (75:37) সে কি ছিল না একটি নির্গত বীর্যের শুক্রাণু? (75:38) তারপর সে হলো একটি সংলগ্ন পদার্থ, তারপর তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর সুষম করেছেন। (75:39) তারপর তিনি বানিয়েছেন তার থেকে দুই প্রকার - পুরুষ এবং নারী। (75:40) সেটা নয় কি, যে তিনি মৃতদেরকে জীবিত করার উপর ক্ষমতাবান?