**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(76:21) তাদের উপর সবুজ সূক্ষ্ম সিল্কের পোশাক হবে এবং জরি দেওয়া এবং তাদের অলংকৃত করানো হবে রূপোর কঙ্কণ [বালা] দিয়ে, এবং তাদের পালনকর্তা তাদের পান করাবেন, বিশুদ্ধ পানীয়। (76:22) (এবং এটা বলা হবে:) "নিশ্চয়ই এটা হবে তোমাদের জন্য একটি পুরস্কার, এবং তোমাদের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে।" (76:23) নিশ্চয় আমরা তোমার কাছে আল-কুর`আন নাযিল করেছি ধীরে ধীরে। (76:24) সুতরাং তোমার পালনকর্তার সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরো এবং তাদের কাছ থেকে কোনো পাপীকে অথবা কাফেরকে মেনে চলো না। (76:25) এবং তোমার পালনকর্তার নাম স্মরণ করো সকাল আর সন্ধ্যায়। (76:26) এবং রাতের কিছু অংশে সেজদা করো তাঁর জন্য এবং তাঁর সর্বোচ্চতা ঘোষণা করো রাতে দীর্ঘ (সময় ধরে)। (76:27) নিশ্চয়ই এরা (অবিস্বাসীরা) ভালবাসে তাৎক্ষণিককে [পার্থিব জীবনকে] এবং ফেলে রাখে তাদের পিছনে একটি ভারী দিন। (76:28) আমরা তাদেরকে সৃষ্টি করেছি এবং আমরা মজবুত করেছি তাদের গঠন, আর যখন আমরা চাইব আমরা বদলে দেব তাদের আকৃতি (পুরোপুরি) বদলের সাথে। (76:29) নিশ্চয়ই এটা একটি অনুস্মারক বিষয় (উপদেশবানী), সুতরাং যে কেহ চাইবে, সে নিক তার পালনকর্তার প্রতি একটি পথ। (76:30) এবং তোমরা ইচ্ছা করবে না তা ব্যতীত, যা আল্লাহ ইচ্ছা করবেন। নিশ্চয়ই আল্লাহ হলেন সর্ব-জ্ঞানী, প্রজ্ঞাময়। (76:31) তিনি তাঁর রহমতের মধ্যে প্রবেশ করাবেন তাকে, যাকে তিনি ইচ্ছা করবেন; কিন্তু অন্যায়কারীরা - তাদের জন্য তিনি প্রস্তুত করেছেন একটি বেদনাদায়ক শাস্তি।