**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(77:21) তারপর আমরা তাকে রেখেছি একটি নিরাপদ বাসস্থানে - (77:22) একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। (77:23) তারপর আমরা পরিমাপ করেছি এবং কত নিখুঁত [শ্রেষ্ঠ] পরিমাপকারী (আমরা)! (77:24) ধিক্ সেদিন অস্বীকারকারীদের! (77:25) আমরা কি বানাই নি পৃথিবীকে একটি আধাররূপে? (77:26) জীবিত এবং মৃত? (77:27) এবং আমরা তাতে বানিয়েছি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত সুউচ্চ পর্বত, এবং আমরা তোমাদের পান করতে দিয়েছি মিষ্টি পানি? (77:28) ধিক্ সেদিন অস্বীকারকারীদের! (77:29) (তাদেরকে বলা হবে), "এগিয়ে চলো তার দিকে, যা তোমরা অস্বীকার করতে। (77:30) "এগিয়ে চলো একটি ছায়ার দিকে, যার আছে তিনটি খুটি - (77:31) না থাকবে কোনো শীতল ছায়া এবং না এটা রক্ষা করবে অগ্নিশিখা থেকে। (77:32) নিঃসন্দেহ এটা নিক্ষেপ করবে আগুনের ফুলকি, অট্টালিকার আকারে। (77:33) যেন মনে হবে এটা হলুদ উটের পাল। (77:34) ধিক্ সেদিন অস্বীকারকারীদের! (77:35) এটা একটি দিন (যেদিন) তারা কথা বলতে পারবে না; (77:36) এবং তাদেরকে অনুমতি দেওয়া হবে না - অজুহাত বানানোর জন্য। (77:37) ধিক্ সেদিন অস্বীকারকারীদের! (77:38) এটা শেষবিচারের দিন; আমরা জড়ো করবো - তোমাদেরকে এবং পূর্ববর্তী মানুষদেরকে। (77:39) তাই যদি তোমাদের কাছে কোনো পরিকল্পনা থাকে, তাহলে করো আমার বিরুদ্ধে পরিকল্পনা। (77:40) ধিক্ সেদিন অস্বীকারকারীদের!