**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(37:41) তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি। (37:42) ফল-মূল এবং তারা সম্মানিত। (37:43) নেয়ামতের উদ্যানসমূহ। (37:44) মুখোমুখি হয়ে আসনে আসীন। (37:45) তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র। (37:46) সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু। (37:47) তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না। (37:48) তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ। (37:49) যেন তারা সুরক্ষিত ডিম। (37:50) অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। (37:51) তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল। (37:52) সে বলত, তুমি কি বিশ্বাস কর যে, (37:53) আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব? (37:54) আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও? (37:55) অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। (37:56) সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। (37:57) আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম। (37:58) এখন আমাদের আর মৃত্যু হবে না। (37:59) আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না। (37:60) নিশ্চয় এই মহা সাফল্য।