**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(44:41) যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। (44:42) তবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়। (44:43) নিশ্চয় যাক্কুম বৃক্ষ (44:44) পাপীর খাদ্য হবে; (44:45) গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে। (44:46) যেমন ফুটে পানি। (44:47) একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, (44:48) অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও, (44:49) স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত। (44:50) এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে। (44:51) নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে- (44:52) উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে। (44:53) তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে। (44:54) এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব। (44:55) তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে। (44:56) তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। (44:57) আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। (44:58) আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে। (44:59) অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।