**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(53:41) অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। (53:42) তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি, (53:43) এবং তিনিই হাসান ও কাঁদান (53:44) এবং তিনিই মারেন ও বাঁচান, (53:45) এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী। (53:46) একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়। (53:47) পুনরুত্থানের দায়িত্ব তাঁরই, (53:48) এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন। (53:49) তিনি শিরা নক্ষত্রের মালিক। (53:50) তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, (53:51) এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি। (53:52) এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য। (53:53) তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন। (53:54) অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। (53:55) অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে? (53:56) অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী। (53:57) কেয়ামত নিকটে এসে গেছে। (53:58) আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়। (53:59) তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ? (53:60) এবং হাসছ-ক্রন্দন করছ না?