**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(56:41) বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা। (56:42) তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে, (56:43) এবং ধুম্রকুঞ্জের ছায়ায়। (56:44) যা শীতল নয় এবং আরামদায়কও নয়। (56:45) তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল। (56:46) তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত। (56:47) তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব? (56:48) এবং আমাদের পূর্বপুরুষগণও! (56:49) বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ, (56:50) সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। (56:51) অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ। (56:52) তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে, (56:53) অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে, (56:54) অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। (56:55) পান করবে পিপাসিত উটের ন্যায়। (56:56) কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। (56:57) আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না। (56:58) তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে। (56:59) তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি? (56:60) আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।