**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(68:41) অথবা তাদের জন্য অংশীদার রয়েছে? তাহলে তাদেরকে আনতে দাও তাদের অংশীদারদের, যদি তারা সত্যবাদী হয়। (68:42) যেদিন পায়ের সম্মুখভাগের [জঙ্ঘা] ঢাকা খোলা হবে এবং তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। (68:43) অবনত থাকবে তাদের দৃষ্টি, তাদেরকে ঢেকে ফেলবে অপমান। এবং নিশ্চয় তাদেরকে ডাকা হয়ে ছিল সিজদা করার জন্য - যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল। (68:44) তাই [তাদেরকে] আমার হাতে ছেড়ে দাও এবং যে কেহ এই বর্ণনা [কুরআন] অস্বীকার করে, আমরা তাদেরকে ধীরে ধীরে নিয়ে যাবে [এক কঠিন শাস্তিতে] - কোথা থেকে তারা জানতে পারবে না। (68:45) এবং আমি তাদেরকে সময় দেব, নিশ্চয়ই আমার পরিকল্পনা বড় মজবুত। (68:46) অথবা তুমি কি তাদের থেকে বেতন চাও, তাই তারা ঋণ থেকে ভারাক্রান্ত হয়েছে? (68:47) অথবা তাদের কাছে গায়বের [অদৃশ্যের] খবর আছে কি - তাই তারা লিপিবদ্ধ করে? (68:48) সুতরাং তোমার পালনকর্তার সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরো [ও মুহাম্মদ ﷺ] এবং মাছের সঙ্গীর [ইউনুসের] মত হয়ো না - যখন সে ডাকলো [আল্লাহকে] তার দুর্দশাগ্রস্ত অবস্থায়। (68:49) যদি না তার পালনকর্তা থেকে একটা নেয়ামত তার কাছে পৌঁছাতো, নিশ্চয় সে নিক্ষিপ্ত হয়ে যেত খোলা তীরের সম্মুখে, যখন সে নিজেই দায়ী ছিল। (68:50) কিন্তু তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে তৈরি করলেন সৎকর্মশীল। (68:51) এবং নিশ্চয় যারা কাফের, অবশ্যই তারা তাদের দৃষ্টি দিয়ে যেন তোমাকে পিছলে ফেলে দিতে চায়; যখন তারা শোনে অনুস্মারক [কুরআন] তারা বলে, "প্রকৃতপক্ষে সে পাগল।" (68:52) এবং এটা বিশ্বজগতের জন্যে একটি স্মরণীয় বার্তা ব্যতীত আর কিছু নয়।