**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(56:61) এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না। (56:62) তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন? (56:63) তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? (56:64) তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ? (56:65) আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট। (56:66) বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম; (56:67) বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম। (56:68) তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? (56:69) তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি? (56:70) আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না? (56:71) তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? (56:72) তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ? (56:73) আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী। (56:74) অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। (56:75) অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি, (56:76) নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে। (56:77) নিশ্চয় এটা সম্মানিত কোরআন, (56:78) যা আছে এক গোপন কিতাবে, (56:79) যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। (56:80) এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।