**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(15:81) আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি। অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। (15:82) তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত। (15:83) অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল। (15:84) তখন কোন উপকারে আসল না যা তারা উপার্জন করেছিল। (15:85) আমি নভোমন্ডল, ভুমন্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি। কেয়ামত অবশ্যই আসবে। অতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপক্ষো করুন। (15:86) নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা, সর্বজ্ঞ। (15:87) আমি আপনাকে সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি। (15:88) আপনি চক্ষু তুলে ঐ বস্তুর প্রতি দেখবেন না, যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্যে দিয়েছি, তাদের জন্যে চিন্তিত হবেন না আর ঈমানদারদের জন্যে স্বীয় বাহু নত করুন। (15:89) আর বলুনঃ আমি প্রকাশ্য ভয় প্রদর্শক। (15:90) যেমন আমি নাযিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর। (15:91) যারা কোরআনকে খন্ড খন্ড করেছে। (15:92) অতএব আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। (15:93) ওদের কাজকর্ম সম্পর্কে। (15:94) অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরওয়া করবেন না। (15:95) বিদ্রুপকারীদের জন্যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। (15:96) যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে। অতএব অতিসত্তর তারা জেনে নেবে। (15:97) আমি জানি যে আপনি তাদের কথাবর্তায় হতোদ্যম হয়ে পড়েন। (15:98) অতএব আপনি পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভূক্ত হয়ে যান। (15:99) এবং পালনকর্তার এবাদত করুন, যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে।