**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান - Muhiuddin Khan Translation
(26:81) যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন। (26:82) আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন। (26:83) হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর (26:84) এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর। (26:85) এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর। (26:86) এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম। (26:87) এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না, (26:88) যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না; (26:89) কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। (26:90) জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে। (26:91) এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম। (26:92) তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে। (26:93) আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে? (26:94) অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে। (26:95) এবং ইবলীস বাহিনীর সকলকে। (26:96) তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ (26:97) আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম। (26:98) যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম। (26:99) আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল। (26:100) অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।